প্রধান সূচি

মসজিদে রোজাদারদের সাথে ইফতার করলেন শ ম রেজাউল করিম

পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদে রোজাদারদের সাথে একত্রে ইফতার করলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের এমপি শ ম রেজাউল করিম।
শনিবার বিকেলে তিনি পিরোজপুর মসজিদে আসেন। সন্ধ্যায় মসজিদে উপস্থিত রোজাদার মুসল্লীদের সাথে ইফতারপূর্ব দোয়া মোনাজাতে অংশ নেন এবং পরে তাদের সাথে ইফতার করেন।
এসময় পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, এনএসআই এর যুগ্ন পরিচালক মো. আব্দুল কাদেরসহ সরকারী কর্মকর্তা ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাটকা সংরক্ষন সপ্তাহ-২০২৩ উদ্বোধন উপলক্ষে মন্ত্রী শনিবার সকালে পিরোজপুরে আসেন। এদিন সকালে তিনি পিরোজপুরের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে মৎস্য অধিদপ্তর আয়োজিত জাটকা সংরক্ষন সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন করেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে তিনি হুলারহাট লঞ্চঘাট থেকে নৌ-র‌্যালিতে অংশ গ্রঞন করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial