প্রধান সূচি

কাউখালীতে দু:স্থ কল্যাণ সংস্থার শাড়ি লুঙ্গি বিতরণ

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র প্রতিষ্ঠিত সামাজিক উন্নয়নমূলক দু:স্থ কল্যাণ সংস্থা (ডি.কে.এস) এর উদ্যোগে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরের কাউখালীর ৫টি ইউনিয়নের সুবিধা বঞ্চিত অস্বচ্ছল পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে কাউখালী উপজেলা পরিষদ চত্বরে কাউখালী সদর ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পলটন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা জাতীয় পার্টি (জেপি)র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, জেপি’র সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল এবং জাতীয় পার্টি জেপির নেতৃবৃন্দ।
এছাড়া সকাল সাড়ে ১০টায় সয়না রঘুনাথপুর ইউনিয় পরিষদ এবং সাড়ে ১১টায় আমরাজুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে শাড়ি, লুঙ্গি বিতরণ শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জেপির সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ লিটন, উপজেলা জাতীয় পার্টি জেপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, যুব সংহতির সাধারন সম্পাদক নুরুজ্জামান মনু প্রমুখ।
বিতরণ কাজে অন্যান্যদের মাঝে অংশ নেন, আতিকুজ্জামান খোকন, কাজী আতাহার হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial