প্রধান সূচি

স্বরূপকাঠীতে দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ১৮ পিস ইয়াবাসহ মো. মিঠু (২৫) এবং কাইফা আনান রিয়ান (২৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কামারকাঠি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। নেছারাবাদ থানার উপ-পরিদর্শক এনায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ইয়াবাসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মিঠু মিয়া উপজেলার সারেংকাঠি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুলাল মিয়ার ছেলে। কাইফা আনান রিয়ান সোহাগদল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাসুম বিল্লার ছেলে।
নেছারাবাদ থানার উপ-পরিদর্শক এনায়েত হোসেন জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কামারকাঠি এলাকা থেকে এক প্যাকেট ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। প্যাকেট ভেঙ্গে তাতে ১৮ পিস ইয়াবা পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শনিবার সকালে পিরোজপুর আদালতে প্রেরন করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial