প্রধান সূচি

নাজিরপুরে মানব সেবায় রঘুনাথপুর ব্লাড ব্যাংক

পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নে স্বেচ্ছায় মানব সেবার উদ্দেশ্যে গড়ে উঠেছে ‘রঘুনাথপুর ব্লাড ব্যাংক’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যারা স্বেচ্ছায় মানবতার কল্যাণে পাশে দাঁড়াতে চায় তাদেরকে নিয়ে ২০২১ সালের ১৭ মে সংগঠনটি যাত্রা শুরু করে।
অসহায়, দুস্থ রোগীদের পাশে দাঁড়ানো, রক্তদানসহ মানবতার কল্যাণে এই সংগঠন যাত্রা করলেও তারা হাতে নেয় নানা কর্মসূচি। গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ মানব সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে নিজেদের উদ্যোগে। বিশেষ করে উপজেলা এবং উপজেলার বাহিরে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং রক্তের অভাবে যেন কোনও অসহায় রোগী কষ্ট না পায় সেজন্য রক্তদান, হতদরিদ্রদের ফ্রি চিকিৎসাসেবা প্রদানে কাজ করছে রঘুনাথপুর ব্লাড ব্যাংক নামে অনলাইন ভিত্তিক এই স্বেচ্ছাসেবী সংগঠন।
রঘুনাথপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মো. আল-আমিন শিকদার জানান, রঘুনাথপুর ব্লাড ব্যাংক ২০২১ সালের ১৭ মে মাত্র ২০ জন সেচ্ছাসেবী নিয়ে অসহায় মানুষের সেবায় কাজ শুরু করি। এখন আমাদের সংগঠনে দুই শতাধিক সদস্য রয়েছে। আমাদের সংগঠনের প্রধান কাজ হলো মুমূর্ষু রোগীদের পাশে থেকে তাদের প্রয়োজনে সেচ্ছায় রক্ত দান করা। রক্তের অভাবে যেন কারো প্রাণ না হারায় সেদিকে লক্ষ রেখে অসহায় ও অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করা। এ পর্যন্ত সংগঠনের মাধ্যমে ৬ জন অসহায় রোগীর বিভিন্ন ছোট বড় অপারেশন এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও চররঘুনাথপুর হাফেজিয়া মাদ্রাসায় টিউবওয়েল দান ফলজাত বৃক্ষ রোপণ, প্রতি রমজানে এতিম শিশুদেরকে ঈদের নতুন পোশাক কিনে দেওয়া, অসহায় পরিবারে ইফতার বিতরণ, ইত্যাদি সামাজিক কাজে সহযোগিতা করে থাকি।
ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে তিনি আরও জানান, ভবিষ্যতে আমরা গরীব মেধাবী শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক কিনে দেওয়া, অসহায় পিতার বিবাহযোগ্য দায়গ্রস্থ কন্যার বিবাহে সহযোগিতা করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং একটি বৃদ্ধাশ্রম করার পরিকল্পনা করছি। এসময় তিনি স্বেচ্ছায় রক্তদানে সবাইকে এগিয়ে আসাসহ সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial