প্রধান সূচি

ভান্ডারিয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

‘এক ইঞ্চি জমি ফাঁকা রাখা যাবে না’ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ি ভান্ডারিয়া উপজেলার ‘পতিত জমি আবাদের আওতায় আনার করণীয়’ নির্ধারণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যৌথ উদ্যোগে বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার সীমারাণী ধর এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম সিকদার, পৌর প্রশাসক ফায়জুর রশিদ খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, কৃষক আবুবকর ছিদ্দিক, মো. কবির সিকদার। সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম এর ব্যক্তিগত অর্থায়নে ৭০০ জন কৃষককে ১০ ধরণের বীজসহ প্লাস্টিক বক্স বিতরণ করা হয়। সমাবেশে উপজেলার হাজারো কৃষক উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial