প্রধান সূচি

Wednesday, March 15th, 2023

 

ভান্ডারিয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

‘এক ইঞ্চি জমি ফাঁকা রাখা যাবে না’ প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ি ভান্ডারিয়া উপজেলার ‘পতিত জমি আবাদের আওতায় আনার করণীয়’ নির্ধারণে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যৌথ উদ্যোগে বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার সীমারাণী ধর এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম। সমাবেশে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম সিকদার, পৌর প্রশাসক ফায়জুর রশিদ খসরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইউপি চেয়ারম্যানবিস্তারিত পড়ুন


কাউখালীতে জাতীয় পার্টির মিছিল ও সমাবেশ

পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন জাতীয় পার্টি (জেপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে বুধবার সন্ধ্যায় শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরাজুড়ি ফেরিঘাট এলাকা থেকে নেতা-কর্মীরা মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শান্তি সমাবেশে মিলিত হন। আমরাজুড়ি ইউনিয়ন জেপি’র সভাপতি আবু দাঊদ’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি’র (জেপি) উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, জেপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ. জেপি নেতা নেপাল চন্দ্র দে. উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, সহ-সভাপতিবিস্তারিত পড়ুন


পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযানে ৩ দালাল আটক

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) আকস্মিক এক অভিযান চালিয়ে তিন দালালকে আটক করেছে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ গোলাম মাওলার নেতৃত্বে দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করেন। আটককৃত দালালরা হল- পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার ভবানীপুর এলাকার আব্দুল আজিজের ছেলে ইলিয়াস হোসেন (৪৮), পিরোজপুর শহরের উকিলপাড়ার আব্দুল মালেকের ছেলে রিয়াজ হোসেন (৪০), সদর উপজেলার ভাইজোড়া গ্রামের আব্দুস সালাম মাতুব্বরের ছেলে মাকসুদুর রহমান (৪৬)। পরে তিন দালালকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিলবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial