প্রধান সূচি

কাউখালীতে জাতীয় পার্টির মিছিল ও সমাবেশ

পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন জাতীয় পার্টি (জেপি) ও অঙ্গসংগঠনের উদ্যোগে বুধবার সন্ধ্যায় শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমরাজুড়ি ফেরিঘাট এলাকা থেকে নেতা-কর্মীরা মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শান্তি সমাবেশে মিলিত হন।
আমরাজুড়ি ইউনিয়ন জেপি’র সভাপতি আবু দাঊদ’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি’র (জেপি) উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, উপজেলা জেপি’র সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, জেপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ. জেপি নেতা নেপাল চন্দ্র দে. উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, সহ-সভাপতি শামীম আহমেদ, জেপি নেতা নাহিদ বাচ্চু প্রমুখ।
সমাবেশে বক্তরা বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র হাতকে শক্তিশালী করার জন্য তৃনমূল পর্যায়ে সংগঠনকে সু-সংহত করার আহবান জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial