কাউখালীতে জেলেদের জাল ও ছাগল বিতরণ
পিরোজপুরের কাউখালী মৎস্য দপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত প্রান্তিক জেলেদের মাঝে বৈধ জাল, ছাগলের ঘরসহ ছাগল ও খাদ্য বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানের উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানার উপস্থিতিতে ৫ জন করে ৮ গ্রুপের ৪০ জন জেলেকে বৈধ জাল ও অন্য ৪ গ্রুপের ২০ জন জেলেকে ২টি করে মোট ৪০টি ছাগল ও খাবার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী, কাউখালী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা মৎস্য অফিসার মো. হাফিজুর রহমান প্রমুখ।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে কৃষক প্রশিক্ষণ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইভটিজিং ও যৌন নিপীড়ন প্রতিরোধে সচেতনতামূলক মানববন্ধন »
