ছেলেসহ বীর মুক্তিযোদ্ধাকে মারধর করেমোটরসাইকেল ও টাকা ছিনতাই ॥ গ্রেফতার-২
পিরোজপুরে এক বীর মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে দুর্বৃত্তরা বেধড়ক মারপিট করে মোটর সাইকেল ও নগদ টাকা ছিনতাই করে নিয়েছে। পুলিশ এ ঘটনায় দুইজনকে আটক করেছে। বুধবার পৌর এলাকার কুমারখালীর পুলিশ লাইন সড়কের আনসার ক্যাম্পের সামনে এ হামরার ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন- পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু (৭০) ও তার ছেলে অপূর্ব কুমার দাস (৩৮)।
পুলিশ এ হামলার ঘটনায় রাতে অভিযান চালিয়ে পিরোজপুর শহরতলীর কুমারখালী (ঘটনার এলাকা) এলাকা থেকে মৃত হেমায়েত তালুকদারের ছেলে মিরাজ তালুকদার (৪৫) এবং মৃত আফচার সিকদারের ছেলে আলকাছ সিকদার (৫০ কে প্রেফতার করেছে।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু বলেন, বুধবার দুপুরে সদর উপজেলার টোনা ইউনিয়নে একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটর সাইকেল যোগে ছেলে অর্পর্বকে নিয়ে পিরোজপুরে শহরের মাছিমপুরের বাসায় ফিরছিলেন। পথিমধ্যে শহরতলীর কুমারখালী এলাকার পুলিশ ল্ইানস সড়কের আনসার ক্যাম্প সংলগ্ন সরকারী রাস্তার উপরে পৌঁছানো মাত্র শান্তানু সাহাসহ কয়েকজন দুর্বৃত্ত রামদা, চাইনিজ কুঠার, হকিস্টিক, লাঠি নিয়ে তাদের মোটর সাইকেলের পথ রোধ করে। এসময় তারা মোটর সাইকেল থামিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার কারায় তারা আমি (বাচ্চু) ও আমার ছেলে অপূর্বকে হকিস্টিক, লাঠি দিয়ে এলোপাথারি মারধর শুরু করে। হামলাকারীরা আমার মাথা হাত, বুক ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে ফুলা জখম করে। এই সময় আমার ছেলে আমাকে রক্ষা করতে এগিয়ে এলে আমার ছেলেকে লাঠি এবং হকিস্টিক দিয়ে মারধর করে। এসময় তারা আমার কাছে থাকা ৫০ হাজার টাকা, ছেলের ঠিকাদারী ব্যবসার কাজে ৭০ হাজার টাকা, গলায় থাকা স্বর্নের চেইন ও একটি স্যামসাং এ-৩০ মোবাইল ফোন এবং হিরো হোন্ডা হাংক মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসে।
পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. জা. মাসুদুজ্জামান জানান, হামলা ও ছিনতাইয়ের ঘটনায় বীর মুক্তিযোদ্ধা সমীর কুমার দাস বাচ্চু বাদী হয়ে ১১জনকে আসামী করে বুধবার রাতে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে এবং বাকী আসামীদেরকে গ্রেফতারের প্রচেষ্টা চালানো হচ্ছে।
তবে আহতদের কাছ থেকে ছিনিয়ে নেয়া মোটর সাইকেল, টাকা ও মোবাইল ফোন এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ উদ্ধার করতে পারেনি পুলিশ।
