প্রধান সূচি

নাজিরপুরে নৌকা ডুবে একজনের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে নৌকা ডুবে জুলমাত শেখ ( ৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় সুজন শেখ ( ৩২) নামে অপর এক যুবক আহত হয়েছেন। গুরুতর আহত সুজন শেখকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।
রবিবার রাত ১২টায় শাখারীকাঠি ইউনিয়নের গিলতলা নতুন ব্রিজের কাছে এ নৌকাডুবির দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া জুলমত শেখ বাগেরহাট জেলার সদর উপজেলার ৩নং গোটাপাড়া ইউনিয়নের পশ্চিম ভাগে গ্রামের ওয়াহাব উদ্দিন শেখ ছেলে।
স্থানীয় ইউপি সদস্য এমদাদুল ইসলাম হাওলাদার জানান, নৌকার মাস্তুল ভেঙ্গে জুলমাত শেখকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ওই দুই ব্যক্তি নৌকায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ নৌকাটি ডুবে গেলে সুজন শেখ বের হতে পারলেও আরেকজন বের হতে পারেন নি।
নাজিরপুর থানার ওসি হুমায়ন কবীর জানান, রাতে ফায়ার সার্ভিস নিয়ে ঘটনাস্থলে যান। কিন্তু ফায়ার সার্ভিসের নিজস্ব ডুবুরি না থাকায় সোমবার ভোর পর্যন্ত অপেক্ষা করতে হয়। পরে ভাটায় পানি কমে গেলে স্থানীয়রা নৌকার মাস্তুল ভেঙ্গে একজনের মরদেহ বের করে। এ বিষয় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ সুরতহালের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial