প্রধান সূচি

Monday, January 30th, 2023

 

প্রকৌশলীর উপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)‘র নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানী’র উপর হামলাকারীদের শাস্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকেলে এলজিইডি বাগেরহাট জেলা কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, এলজিইডি বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুজ্জামান, সিনিয়র সহকারী প্রকৌশলী জ্যোতির্ময় মোহান্ত, বাগেরহাট সদর উপজেলা প্রকৌশলী নির্মল কুমার কুন্ডু, প্রকৌশলী মো. সাইদুর রহমান, মো. আলতাফ হোসেন, কৌশিক বালা, এলজিইডি কর্মকর্তা খোন্দকার জাহিদুল হক, বাদল কুমার দাশ, নীতিশ রঞ্জন গাইন, আবু ওবায়েদ প্রমুখ। বক্তারা বলেন, একটা সময় ছিল বিভিন্ন সরকারি দপ্তরে সন্ত্রাসীরাবিস্তারিত পড়ুন


নাজিরপুরে নৌকা ডুবে একজনের মৃত্যু

পিরোজপুরের নাজিরপুরে নৌকা ডুবে জুলমাত শেখ ( ৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। এসময় সুজন শেখ ( ৩২) নামে অপর এক যুবক আহত হয়েছেন। গুরুতর আহত সুজন শেখকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। রবিবার রাত ১২টায় শাখারীকাঠি ইউনিয়নের গিলতলা নতুন ব্রিজের কাছে এ নৌকাডুবির দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া জুলমত শেখ বাগেরহাট জেলার সদর উপজেলার ৩নং গোটাপাড়া ইউনিয়নের পশ্চিম ভাগে গ্রামের ওয়াহাব উদ্দিন শেখ ছেলে। স্থানীয় ইউপি সদস্য এমদাদুল ইসলাম হাওলাদার জানান, নৌকার মাস্তুল ভেঙ্গে জুলমাত শেখকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ওইবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial