প্রধান সূচি

নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়কসহ বিএনপির ১২ নেতা-কর্মীর জামিন

পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম মাজেদুল কবির রাসেলসহ বিএনপির ১২ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত।
মঙ্গলবার পিরোজপুর জেলা দায়রা জজ মো. মুহিদুজ্জামানের আদালত তাদের জামিন প্রদান করেন। জামিনপ্রাপ্ত অন্যরা হলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম টুকু, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম ফরাজী, সরদার মো. শাফায়েত হোসেন শাহীন, রিপন ডাকুয়া, সুমন মোল্লা, কাইয়ুম ফকির, সালাম শেখ, নাজমুল শিকদার, আল আমিন শেখ, মিজান হাওলাদার ও মুক্তা শেখ।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন ১২ বিএনপি নেতার জামিনের তথ্য নিশ্চিত করে জানান, গত ২৮ নভেম্বর ও ১০ ডিসেম্বরে ঢাকার সমাবেশকে কেন্দ্র করে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা মো. ছিদ্দিকুর রহমানের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial