প্রধান সূচি

পিরোজপুরে জেলা কারাগারে বন্দিদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

পিরোজপুর জেলা কারাগারে বন্দিদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহাঙ্গনে মাছ চাষ, মাশরুম চাষ, অর্গানিক সবজি চাষ, ভার্মি কম্পোস্ট উৎপাদন, ভেষজ উদ্ভিদ চাষ, পোষাক তৈরি, সূচী শিল্পে নকশী কাঁথার প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে করে কারাগারে আটক বন্দিরা প্রশিক্ষণ নিয়ে কারামুক্তির পরে আত্মনিভৃরশীল হয়ে নিরাপরাধ জীবন যাপন করতে পারে।
সোমবার এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
উদ্ধোধনী অনুষ্ঠানে পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, জেল সুপার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট তারিকুল ইসলাম, কারাগারের জেলার দেবদুলাল কর্মকার উপস্থিত ছিলেন।
বিষয়ভেদে এক মাস, দুই মাস, তিন মাস মেয়াদের এই প্রশিক্ষণে কারাগারের শতাধিক বন্দি অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, পিরোজপুর জেলা কারাগার কর্তৃপক্ষের প্রশিক্ষণ কর্মসূচি অপরাধীদের মুক্ত জীবনে সুস্থভাবে জীবনযাপনে সহায়ক হবে। অপরাধীদের অপরাধ জগত থেকে ফিরিয়ে আনার জন্য এই প্রশিক্ষণ সহায়ক ভূমিকা পালন করবে।
কারাগারের জেলার দেবদুলাল বলেন, মানুষ অপরাধী হয়ে জন্মায় না। নানা কারণে অপরাধ প্রবণ হয়। গতানুগতিকতা পরিহার করে সামাজিক আদর্শযুক্ত বৃত্তিমূলক কাজের প্রশিক্ষণ দিতে পারলে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব। তিনি জানান, শতাধিক বন্দি প্রতি ব্যাচে প্রশিক্ষণ গ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বন্দিরা প্রশিক্ষণ থেকে উৎপাদিত বিষমুক্ত সবজি, মাশরুম ও নকশী কাঁথা জেলা প্রশাসককে উপহার দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial