Monday, December 26th, 2022
পিরোজপুরে জেলা কারাগারে বন্দিদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
পিরোজপুর জেলা কারাগারে বন্দিদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহাঙ্গনে মাছ চাষ, মাশরুম চাষ, অর্গানিক সবজি চাষ, ভার্মি কম্পোস্ট উৎপাদন, ভেষজ উদ্ভিদ চাষ, পোষাক তৈরি, সূচী শিল্পে নকশী কাঁথার প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে করে কারাগারে আটক বন্দিরা প্রশিক্ষণ নিয়ে কারামুক্তির পরে আত্মনিভৃরশীল হয়ে নিরাপরাধ জীবন যাপন করতে পারে। সোমবার এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন পিরোজপর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। উদ্ধোধনী অনুষ্ঠানে পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, জেল সুপার ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট তারিকুল ইসলাম, কারাগারের জেলার দেবদুলাল কর্মকার উপস্থিত ছিলেন। বিষয়ভেদে এক মাস, দুই মাস, তিন মাস মেয়াদের এইবিস্তারিত পড়ুন
সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ দস্যু গ্রেফতার
সুন্দরবন থেকে দেশীয় অস্ত্র ও গেলাবারুদসহ জলদস্যু নয়ন বাহিনীর তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর ৪টা ১০ মিনিটে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনির ঘোল গ্রামস্থ মিরাগামারী খালের উত্তর পাড় থেকে এই দস্যুদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পুলিশ সুপার কেএম আরিফুল হক। এসময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. রাসেরুলুর রহমান, পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলমসহ পুলিশেরবিস্তারিত পড়ুন
