প্রধান সূচি

শেখ ফজলুল হক মণি’র জন্মদিন উপলক্ষে পিরোজপুরে দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণি’র ৮৪তম  জন্মদিন উপলক্ষে পিরোজপুরে অসহায় ও দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে যুবলীগের নেতৃবৃন্দ।

সোমবার দুপুরে শহরের কলেজ রোডে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা মাকসুদুর ইসলাম লিটন সিকদারের আয়োজনে শতাধিক অসহায় দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা যুবলীগের সদস্য রাসেল আহমেদ সুুপন, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল করিম চুন্নু সিকদার, সাবেক ছাত্রলীগ নেতা টিপু শেখ, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শামসুল আলম লিটন, যুবলীগ নেতা শাহিন শিকদার, মো. কামাল, তুলিপ, সালাউদ্দিন প্রিন্স প্রমুখ।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নিদের্শক্রমে পিরোজপুরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কেন্দ্রীয় যুবলীগের যে কোন নিদের্শনা পালন করবে পিরোজপুর যুবলীগ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial