প্রধান সূচি

কাউখালীতে ওয়ালটন প্লাজার র‌্যালী ও ওয়ান স্টপ সলিউশন ক্যাম্পেইন

পিরোজপুরের কাউখালীতে ‘ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা নীতি’ ক্যাম্পেইন উপলক্ষে কাউখালী ওয়ালটন প্লাজার উদ্যোগে বণার্ঢ্য র‌্যালী ও ওয়ান স্টপ সলিউশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে কাউখালী ওয়ালটন প্লাজার আয়োজনে র‌্যালি বের হয়ে কাউখালী বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে বাসস্ট্যান্ড রোডস্থ ওয়ালটন প্লাজায় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ওয়ান স্টপ সলিউশন ক্যাম্পেইনে বক্তব্য রাখেন, কাউখালীর ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. সম্রাট খান, সহকারী ম্যানেজার মো. জুয়েল আকন।

বক্তরা বলেন, এখন থেকে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহকরা আরও বেশি সুরক্ষিত। ওয়ালটন প্লাজায় কিস্তি চলমান অবস্থায় কোনো কিস্তি গ্রাহক বা তার পরিবারের সদস্য মৃত্যুবরণ করলে ওয়ালটন প্লাজার পক্ষ থেকে থাকছে ৩ লক্ষ টাকা পর্যন্ত বিশেষ আর্থিক সুবিধা। এছাড়াও প্রত্যেক কিস্তি ক্রেতাকে ছবিযুক্ত বিশেষ কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড প্রদান করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial