পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময়
পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন এর সাথে পিরোজপুরে কর্মরত সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে পিরোজপুর প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় জেলায় কর্মরত বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আমন্ত্রিত অতিথি পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, পিরোজপুর প্রেসক্লাবে সাবেক সভাপতি মাহামুদ হোসেন, গৌতম চৌধুরী, মো. মনিরুজ্জামান নাসিম, এম এ রব্বানী ফিরোজ, আলমগীর হোসেন, সাবেক আহবায়ক জিয়াউল আহসান, সাবেক সাধারণ সম্পাদক এস এম পারভেজ, ফসিউল ইসলাম বাচ্চু, প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক।
