প্রধান সূচি

পিরোজপুরে সড়ক দূর্ঘটনায় অটোরিক্সা চালক নিহত : আহত-১

পিরোজপুর-পাড়েরহাট সড়কের বড়পোলের কাছে টমটম-অটোরিক্সা সংঘর্ষে অটোরিক্সা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় টমটম চালক আহত হয়েছেন। নিহত অটোরিক্সা চালকের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৮ টার দিকে উত্তর নামাজপুরের দিক থেকে একটি অটোরিক্সা পাড়েরহাট সড়কে উঠার সময় পাড়েরহাটের দিক থেকে আসা একটি টমটম অটোরিক্সাটিকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশের একটি গাছের উপর আছড়ে পড়ে। এতে অটোরিক্সা চালক ঘটনাস্থলে মারা যায়। গাছের সাথে ধাক্কায় টমটম চালক টমটমে আটকা পড়ে। পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি বা পুলিশ কাউকে আটক করেনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial