প্রধান সূচি

প্রবাসী সাংবাদিক অমর সাহা কর্তৃক সাংবাদিক নাসিম আলীকে শুভাষীশ প্রদান

কলকাতা প্রবাসী সাংবাদিক ও পিরোজপুর প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা বহুমাত্রিক প্রতিভাধর ব্যক্তিত্ব অমর সাহা কর্তৃক দেশের দক্ষিণাঞ্চলের প্রথিতযশা সাংবাদিক দৈনিক ইত্তেফাকের পিরোজপুর ব্যুরো প্রধান মো. মুনিরুজ্জামান নাসিম আলীকে শুভাষীশ প্রদান করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় পিরোজপুর প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এ শুভাষীশ প্রদান করা হয়। এ সময় নাসিম আলীকে উত্তরীয় পড়িয়ে দেন এবং ক্রেষ্ট তুলে দেন কলকাতা প্রবাসী সাংবাদিক অমর সাহা।
পিরোজপুর প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে শুভাষীশ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নূর দিদা খালেদ রবি, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব পাল, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক গৌতম চৌধুরী, আলমগীর হোসেন, শফিউল হক মিঠু, প্রবাসী মো. জাকারিয়া সেলিম, কবি খায়রুন নাহার রুবি, কৃষিবিদ জগৎপ্রিয় দাস বিশু, সাংবাদিক আরিফ মোস্তফা, ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সুশীল সমাজেন নেতৃবৃন্দ, সাংবাদিক, কবি-সাহিত্যিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক অমর সাহা তার লেখা বই উপস্থিত ব্যক্তিবর্গকে উপহার দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial