প্রধান সূচি

পিরোজপুরে বাল্যবিবাহ নিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

‘আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাই স্বপ্ন নিয়ে’ শীর্ষক শ্লোগান দিয়ে পিরোজপুরে রবিবার দুপুর ১২টায় জেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা। অন্যান্যের মধ্যে পৌর প্যানেল মেয়র মো. আব্দুল হাই, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার উর্মী ভৌমিক, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ২০৪১ সালের মধ্যে বাল্য বিয়ে পুরোপুরি নির্মূল করতে হলে আমাদের সকলের একযোগে কাজ করতে হবে। তিনি বলেন বাল্য বিয়ে নিরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আইন প্রয়োগও করা হচ্ছে। আপনারা বাল্যবিয়ের আয়োজনের খবর শুনলে তাৎক্ষনিকভাবে আমাকে অথবা উপজেলা নির্বাহী অফিসারদের জানাবেন। তিনি বলেন আসুন, আমরা সবাই মিলে বাল্যবিয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি ও সোচ্চার হই।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial