পিরোজপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ আয়োজন উপলক্ষে পিরোজপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খাইরুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাধবী রায়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পিরোজপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি‘র প্রতিষ্ঠা বার্ষির্কী পালিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু’র সমাধিতে পিরোজপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন »
