পিরোজপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি‘র প্রতিষ্ঠা বার্ষির্কী পালিত
‘টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ¦ালানী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে গণপ্রকৌশল দিবস-২০২২ ও আইডিইবি‘র ৫২তম প্রতিষ্ঠা বার্ষির্কী পালন করেছে আইডিইবি।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) পিরোজপুর জেলা শাখা আয়োজনে একটি র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আইডিইবি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে কার্যালয়ের হল রুমে আইডিইবি‘র পিরোজপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি কফিল উদ্দিন মাহমুদ, পলিটেকনিক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. ফেরদৌস আরিফিন, আইডিইবি’র জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রকৌশলী শেখ হোসনেয়ারা পপি, সাবেক প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান ও প্রকৌশলী দিপংকর সমাদ্দার প্রমুখ।
