প্রধান সূচি

মঠবাড়িয়ায় সদ্য যোগদানকারী ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

পিরোজপুরের মঠবাড়িয়া থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার মঠবাড়িয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।

সোমবার বিকেলে থানার কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম। সভায় মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক ইউনিয়নের সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুরিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, সদ্য যোগদান অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার, মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট, সাধারণ সম্পাদক আব্দুর রহমান নোমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাল এইচ আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আলী সোহেল, সাংবাদিক শাহজাহান ও আ. কুদ্দুস প্রমুখ।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial