প্রধান সূচি

জাতীয় গ্রিডে বিপর্যয় : দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন

জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলীয় সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন রয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার বেলা ২টা ৪ মিনিটে গ্রিডে বিপর্যয় ঘটলে পূর্বাঞ্চলীয় গ্রিডের সঙ্গে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায়। এতে দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
তবে গ্রিডে বিপর্যয়ের কারণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘোড়াশাল, টঙ্গীসহ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। সীমিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
পিজিসিবির সূত্র জানিয়েছে, যথাসম্ভব দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। রাতের মধ্যে পরিস্থিতি পুরো স্বাভাবিক হতে পারে।
বিতরণ কোম্পানিগুলো জানিয়েছে, বিকল্প উপায়ে তারা গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন-হাসপাতাল, সরকারি জরুরি সেবা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে, বিদ্যুতের জাতীয় গ্রিডে বিপর্যয় হওয়ায় পিরোজপুরসহ দক্ষিণাঞ্চালের বিভিন্ন জেলাতে বিদ্যুৎ সমস্য দেখা দিয়েছে। লেডিশেডিং এর মাত্রা বেড়ে গেছে। পিরোজপুর জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় কিছুক্ষন পর পর দেওয়া হচ্ছে লোডশেডিং। এছাড়া বিদ্যুৎ বিপর্যয়ের ফলে মোবাইল নেটওয়ার্কেও দেকা দিয়েছে সমস্যা। তবে এ বিদ্যুৎ বিপর্যয়ের সমস্যা সমাধানের লক্ষে কাজ করে চলছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। তারা এ বিপর্যয়ের জন্য দেশবাসীকে ধৈর্য ধরার আহবান জানিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial