Tuesday, October 4th, 2022
জাতীয় গ্রিডে বিপর্যয় : দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন
জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলীয় সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন রয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার বেলা ২টা ৪ মিনিটে গ্রিডে বিপর্যয় ঘটলে পূর্বাঞ্চলীয় গ্রিডের সঙ্গে যুক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর অধিকাংশ বন্ধ হয়ে যায়। এতে দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে গ্রিডে বিপর্যয়ের কারণ জানা যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘোড়াশাল, টঙ্গীসহ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে। সীমিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। পিজিসিবির সূত্র জানিয়েছে, যথাসম্ভব দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। রাতেরবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা
জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার পিরোজপুরে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান। জেলা প্রশাসকের দপ্তরের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. তৌহিদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো. জাকির হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান, নারী নেত্রী সাহিদা বারেক, শিক্ষার্থী ডি কে দিব্যমনি প্রমুখ।
ভান্ডারিয়ায় কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক যুবকের বিরুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে ভুক্তভোগি মেয়েটি ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ মো. জহিরুদ্দিন অন্তু সরদার (৩০)কে গ্রেপ্তার করা হয়েছে। সে পৌর শহরের উত্তর পূর্ব ভান্ডারিয়া মহল্লার মো. মোশারফ হোসেন সরদার এর ছেলে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মো. জহিরুদ্দিন অন্তু সরদার গত ১৫ এপ্রিল ওই মেয়েটিকে (পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্রী) প্রেমের ফাঁদে বিয়ের প্রলোভন দেখিয়ে উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের নির্মানাধীন একটি ভবনের ছাঁদে নিয়ে জোরপূর্বক ধর্ষণবিস্তারিত পড়ুন
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তাদের আশা ভরসার শেষ আশ্রয়স্থল হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনান সরকার ক্ষমতায় না আসলে হিন্দুদের ঘটপূজা দেয়ারও সুযোগ থাকতো না। প্রতিমাকে কালোকাপড় দিয়ে মুড়িয়ে রাখাতো দুরের কথা প্রতিমা বানানো যেতো না। অনেক জায়গায় মন্দিরের অস্তিস্ত থাকতো না। তিনি বলেন, ২০০১ এর পরে পূর্নিমা, সীমা সাহারা কিভাবে ধর্ষিত হয়েছিল আপনাদের মনে পড়ে? বিএনপি জামাত আবার ক্ষমতায় আসলে এই কাজটি তারা আবার করবে। মন্ত্রী সোমবার রাতে পিরোজপুর শহরের পালপাড়ায় শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির আয়োজনেবিস্তারিত পড়ুন
