পিরোজপুরে জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা
জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার পিরোজপুরে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান। জেলা প্রশাসকের দপ্তরের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন।
বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. তৌহিদুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো. জাকির হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান, নারী নেত্রী সাহিদা বারেক, শিক্ষার্থী ডি কে দিব্যমনি প্রমুখ।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) জাতীয় গ্রিডে বিপর্যয় : দেশের অর্ধেক এলাকা বিদ্যুৎহীন »
