মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা : মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে তাদের আশা ভরসার শেষ আশ্রয়স্থল হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনান সরকার ক্ষমতায় না আসলে হিন্দুদের ঘটপূজা দেয়ারও সুযোগ থাকতো না। প্রতিমাকে কালোকাপড় দিয়ে মুড়িয়ে রাখাতো দুরের কথা প্রতিমা বানানো যেতো না। অনেক জায়গায় মন্দিরের অস্তিস্ত থাকতো না।
তিনি বলেন, ২০০১ এর পরে পূর্নিমা, সীমা সাহারা কিভাবে ধর্ষিত হয়েছিল আপনাদের মনে পড়ে? বিএনপি জামাত আবার ক্ষমতায় আসলে এই কাজটি তারা আবার করবে।
মন্ত্রী সোমবার রাতে পিরোজপুর শহরের পালপাড়ায় শ্রী শ্রী দুর্গা মন্দির কমিটির আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, যাদের কাছে মন্দির নিরাপদ, যাদের কাছে হিন্দুরা নিরাপদ, তাদের নিয়ে আমাদের এক থাকতে হবে। মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে যুদ্ধ করেছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখার জন্য। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে থেকে আগামী নির্বাচনে আবার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, প্রবীন আওয়ামী লীগ অ্যাডভোকেট চন্ডীচরন পাল, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, পিরোজপুর সদর উপজেলা বাইস চেয়ারম্যান এস এম বায়েজীদ হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুখরঞ্জন বেপারী, সাধারণ সম্পাদক দোলা গুহ। অনুষ্ঠানে সভাপত্বি করেন মন্দির কমিটির সভাপতি যতীন্দ্র মোহন মজুমদার।
