প্রধান সূচি

সুধাংশু শেখর হালদার একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ানই ছিলেন না, তিনি ছিলেন আওয়ামী লীগের দু:সময়ের কান্ডারি : মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, সাবেক সংসদ সদস্য প্রয়াত সুধাংশু শেখর হালদার শুধুমাত্র একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ানই ছিলেন না, তিনি ছিলেন আওয়ামী লীগের দু:সময়ের একজন কান্ডারি। তার আদর্শ থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা কেন্দ্রীয় আশ্রম মিলনায়তনে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুধাংশু শেখর হালদারের ১৮তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে রামকৃষ্ণ মিশনে স্মরণ সভা ও প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এসময় সাবেক জেলা ও দায়রা জজ সালাম সিকদার, নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, ট্রাষ্টি হিন্দু ধর্মীয় কল্যানের সুরঞ্জীত দত্ত লিটু, বীর মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরি, সুনীল চক্রবর্তী, অ্যাডভোকেট হরেন্দ্র নাথ অধিকারিসহ ধর্মীয় বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকার ফরাসগঞ্জের অনাথ আশ্রমে শিশুদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।
বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সংবিধান বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবী সুধাংশু শেখর হালদার ২০০৪ সালের এ দিনে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দিল্লী, ক্যালির্ফোনিয়া এবং সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ঢাকার বারডেম হাসপাতালে তিনি শেষ নিশ^াষ ত্যাগ করেন। প্রথিতযশা এ রাজনীতিবিদ সংবিধানের দ্বাদশ সংশোধনী বিল প্রণয়ণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial