Thursday, September 29th, 2022
দেশের মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদায় বড় যোগান দেয় মাছ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
দেশের মানুষের খাদ্য ও পুষ্টি চাহিদায় মাছ বড় যোগান দেয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উদযাপনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী বলেন, স্বাধীনতার পর দেশের মৎস্যসম্পদকে গুরুত্ব দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন মাছ হবে বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় বৃহত্তম খাত। যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে মাছ ও প্রাণিসম্পদের গুরুত্ব আন্তর্জাতিক গণমাধ্যমে সে সময় তুলে ধরেছিলেন বঙ্গবন্ধু। মৎস্যসম্পদ আহরণের জন্য তারবিস্তারিত পড়ুন
সুধাংশু শেখর হালদার একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ানই ছিলেন না, তিনি ছিলেন আওয়ামী লীগের দু:সময়ের কান্ডারি : মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, সাবেক সংসদ সদস্য প্রয়াত সুধাংশু শেখর হালদার শুধুমাত্র একজন বিশিষ্ট পার্লামেন্টারিয়ানই ছিলেন না, তিনি ছিলেন আওয়ামী লীগের দু:সময়ের একজন কান্ডারি। তার আদর্শ থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা কেন্দ্রীয় আশ্রম মিলনায়তনে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুধাংশু শেখর হালদারের ১৮তম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে রামকৃষ্ণ মিশনে স্মরণ সভা ও প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানানোবিস্তারিত পড়ুন
পিরোজপুরের মঠবাড়িয়ায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে জাতীয় পার্টির নেতার পা বিচ্ছিন্ন ॥ বের হয়ে গেছে নাড়ি-ভুরি
পিরোজপুরের মঠবাড়িয়ায় শফিকুল ইসলাম সিকদার (৩৮) নামে জাতীয় পার্টি (এরশাদ) নেতাকে প্রকাশ্য দিবালোকে মহাসড়কে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক পা সম্পূর্ণ বিচ্ছিন্ন করেছে অজ্ঞাত একদল সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসীদের অস্ত্রের কোপে তার পেটের নারী-ভুরি বের হয়ে যায়। এছাড়া তার শরীরে একাধিক কোপের আঘাত রয়েছে। পুলিশ এ ঘটনায় তুষখালী ইউপি চেয়ারম্যান মো শাহজাহান হাওলাদারের ছোট ভাই নাছির হাওলাদারকে গ্রেফতার করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া-চরখালী আঞ্চলিক মহাসড়কের মাঝেরপুল নামক স্থানে ওই জাতীয় পার্টি নেতা এ সন্ত্রাসী হামলার শিকার হন। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে। মারাত্মবিস্তারিত পড়ুন
বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুধাংশু শেখর হালদারের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
আজ ২৯ সেপ্টেম্বর বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সংবিধান বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবি, দুইবার নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুধাংশু শেখর হালদারের ১৮তম মৃত্যু বার্ষিকী। ২০০৪ সালের এ দিনে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দিল্লী, ক্যালির্ফোনিয়া এবং সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ঢাকার বারডেম হাসপাতালে তিনি শেষ নিশ^াষ ত্যাগ করেন। প্রথিতযশা এ রাজনীতিবিদ সংবিধানের দ্বাদশ সংশোধনী বিল প্রণয়ণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা। তার মৃত্যুবার্ষিকীতে তার নিজের অর্থে প্রতিষ্ঠিত মোড়েলগঞ্জের শৌলখালী মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুরের ঘোষকাঠীতে সুধাংশু শেখরবিস্তারিত পড়ুন
