বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুধাংশু শেখর হালদারের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ
আজ ২৯ সেপ্টেম্বর বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সংবিধান বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের খ্যাতনামা আইনজীবি, দুইবার নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুধাংশু শেখর হালদারের ১৮তম মৃত্যু বার্ষিকী।
২০০৪ সালের এ দিনে দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দিল্লী, ক্যালির্ফোনিয়া এবং সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ঢাকার বারডেম হাসপাতালে তিনি শেষ নিশ^াষ ত্যাগ করেন। প্রথিতযশা এ রাজনীতিবিদ সংবিধানের দ্বাদশ সংশোধনী বিল প্রণয়ণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা।
তার মৃত্যুবার্ষিকীতে তার নিজের অর্থে প্রতিষ্ঠিত মোড়েলগঞ্জের শৌলখালী মাধ্যমিক বিদ্যালয়, নাজিরপুরের ঘোষকাঠীতে সুধাংশু শেখর হালদার টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ঘোষকাঠী মহাবিদ্যালয় বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করেছে। এদিকে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে রামকৃষ্ণ মিশনে ষ্মরণ সভা ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এছাড়া ঢাকার ফরাসগঞ্জের অনাথ আশ্রমে শিশুদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
