পিরোজপুরে লোকাল গভর্ন্যান্স অগ্রগতি ও অর্জন বিষয়ক অবহিতকরণ কর্মশালা
পিরোজপুরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর অগ্রগতি ও অর্জন বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ছিলেন মো. হুমায়ুন কবির।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, গণমাধ্যম কর্মীদের প্রকল্পের সাফল্যগাঁথা ও অর্জনসমূহ প্রকাশ ও প্রচারে উৎসাহী করা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বরাদ্দের সুষম বন্টন নিশ্চিতকরণে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টে-৩-এর (এলজিএসপি-৩) অর্জনসমূহ টেকসই ও প্রাতিষ্ঠানিকীকরণে ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা ও সুপারিশ প্রণয়ন করা হয়।
কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন এরজিএসপি-৩ এর পিরোজপুর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর দিলীপ কুমার সরকার।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, জিয়াউল আহসান, ইউপি চেয়ারম্যান মো. আজমীর মাঝি প্রমুখ।
কর্মশালায় গণমাধ্যমকর্মী, নীতিনির্ধারক ও পরিকল্পনাবিদ, নির্বাচিত জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উন্নয়নকর্মী, নারী প্রতিনিধিসহ বিভিন্ন স্টেকহোল্ডারবৃন্দ অংশগ্রহণ করেন।
