জাতীয় শোক দিবস উপলক্ষে ভান্ডারিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত
স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সবায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের গভনির্ং বডির সভাপতি পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গভনির্ং বডির শিক্ষানুরাগী সদস্য বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়োর জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার।
বক্তব্য রাখেন, ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাহমুদ চৌধুরী, সমাজসেবী মো. মহসীন মিয়া শাহীন, নজরুল ইসলাম বিশ্বাস, অভিভাবক মো. কবির আকন। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেয়, আকাশ নন্দী, তামিম হোসেন, সিহাব তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, জনি বিশ্বাস, মেজবা আরিফ, মুসা ইসলাম ওইমতিয়াজ আহম্মেদ প্রমুখ।
পরে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের স্কাউট শিক্ষক মো. শফিকুল ইসলাম আযাদ।
