প্রধান সূচি

জাতীয় শোক দিবস উপলক্ষে বাস শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা বাস টার্মিনালে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হান্নান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, পিরোজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদুল্লা লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মৃধা।
বক্তব্য রাখেন, জেলা বাস শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম শেখ জমিন, পৌর তাঁতী লীগের সভাপতি ইয়াচিন শেখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহাদেব চন্দ্র দাস। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial