Tuesday, August 16th, 2022
জাতীয় শোক দিবস উপলক্ষে বাস শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা বাস টার্মিনালে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হান্নান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, পিরোজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদুল্লা লিটন, জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানবিস্তারিত পড়ুন
জাতীয় শোক দিবস উপলক্ষে ভান্ডারিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত
স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের ভান্ডারিয়ায় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সবায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের গভনির্ং বডির সভাপতি পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গভনির্ং বডির শিক্ষানুরাগী সদস্য বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম, জাতীয় পার্টি (জেপি)’র উপজেলা যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলামবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় গর্ভের সন্তান হত্যার অভিযোগে মামলা : ৩ জন কারাগারে
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের অমানুষিক নির্যাতনে গর্ভের পাঁচ মাসের সন্তান (ভ্রুন) হত্যার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী গুরুতর আহত হালিমা বেগম (২৭) এর বোন ফাতিমা বেগম বাদী হয়ে সোমবার মঠবাড়িয়া থানার প্রতিপক্ষ ৬ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন। হালিমা বেগম উপজেলার মধ্য তুষখালী গ্রামের আ. ছত্তারের মেয়ে ও একই গ্রামের মনির হোসেনের স্ত্রী। গতকাল মঙ্গলবার মামলার ৩ নারী আসামী কহিনুর বেগম, সোনিয়া বেগম ও আকলিমা বেগম মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হলে আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন।বিস্তারিত পড়ুন
