পিরোজপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত
পিরোজপুরে নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালী বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম সেবা), জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম.এ আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ সৈয়দ আলী আজম।
বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, আক্তারুজ্জামান ফুলু, উপজেলা আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, মাওলানা ফারুক আবদুল্লাহ, পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর রহমান লিটন সিকদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপ্রেরণা। তিনি ছিলেন জাতির পিতার আস্থা ও ভরসার সবচেয়ে বড় আশ্রয়স্থল। তিনি সব সময় এদেশের স্বাধীনতাকামী মানুষের পক্ষে ছিলেন। তাই তিনি কখনো কোন আন্দোলন সংগ্রামে জাতির পিতাকে পরিবার পরিজনের মায়ায় আঁচলে বেঁধে রাখতে চাইতেন না সব সময় তিনি জাতির পিতাকে মুক্তিকামী মানুষের পক্ষে কথা বলতে অনুরোধ করতেন। যারই ধারাবাহিকতায় জাতির পিতা বারবার কারাবরণ করলেও তিনি কখনো ভেঙ্গে পড়েন নি। তিনি তার সন্তানদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছিলেন। বাঙ্গালী জাতি কখনো দেশ স্বাধীনে মহীয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর অবদানকে স্মরণ রাখবে।
আলোচনা সভা শেষে দুস্থ মহিলাদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
