প্রধান সূচি

Monday, August 8th, 2022

 

বঙ্গবন্ধু’র মতই মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করা বাঞ্চনীয় : আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে অধিকার আদায়ের জন্য পথ দেখিয়েছেন। বঙ্গবন্ধু আমাদের একটি দেশ দিয়ে গেছেন এবং তিনি যে স্বপ্ন দেখিয়েছেন তা সকলে মিলে বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধু আমাদের জন্য জাতি ও দেশ সৃষ্টি করে ছিলেন। বঙ্গবন্ধু’র মতই মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করা বাঞ্চনীয়। তাঁর আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের ঝগড়া-বিবাদ-কাইজ্জা পরিহার করে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগস্ট মাস শোকের মাস, এ মাস লজ্জাস্করও বটে। সোমবার বিকেলে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর কলারণ দাখিল মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরবিস্তারিত পড়ুন


বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ছিলেন একজন সার্থক দেশপ্রেমিক : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব শুধু একজন সার্থক নারীই ছিলেন না, তিনি ছিলেন একজন সার্থক দেশপ্রেমিক। তিনি ছিলেন একজন সার্থক মা, একজন সার্থক স্ত্রী। তিনি দেশের জন্য অসামান্য অবদান রাখা একজন মহিয়সী ব্যক্তিত্ব ছিলেন। তাঁর কাছ থেকে আমাদের শিখতে হবে। ব্যক্তি জীবনে ও রাজনীতিতে বঙ্গমাতাকে স্মরণের মধ্য দিয়ে আমরা উপকৃত হতে পারি, শিক্ষা নিতে পারি। সোমবার বিকেলে রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন


বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় দুই সাংবাদিক আহত

বাগেরহাটের মোংলায় সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন যমুনা টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি মো. ইয়ামিন আলী ও গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট প্রতিনিধি সোহেল রানা বাবুল। সোমবার সকাল পোনে ৯টার দিকে মোংলা বন্দরের মধ্যে ৯ নম্বর জেটির কাছে নির্মানাধীন রেল লাইনের মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হন বাগেরহাটের এই দুই সাংবাদিক। দুর্ঘটনার পর আহত সাংবদিকদের উদ্ধার করে তাৎক্ষনিকভাবে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেলে তাদের বাগেরহাট জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা জানান, সোমবার সকালে ভারতের কলকাতা বন্দর থেকে আসা পণ্য বোঝাই জাহাজের প্রথম ট্রায়াল রানের (পরীক্ষামূলকবিস্তারিত পড়ুন


বাংলাদেশ-ভারত বাণিজ্য চুক্তির প্রথম ট্রায়ালের পণ্য মোংলা বন্দর দিয়ে খালাসের পর ভারতে পরিবহণ শুরু

বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানী-রপ্তানী চুক্তির প্রথম ট্রায়ালের পণ্য মোংলা বন্দর দিয়ে খালাসের পর টার্মিনাল ট্রাক্টরে করে তা ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। গত ১ আগস্ট ভারতের কলকাতা বন্দর থেকে এ পণ্য নিয়ে ছেড়ে আসা নৌযান (লাইটার জাহাজ) এম.ভি রিশাদ রায়হান সোমবার সকাল ৯টায় মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়ে। এরপর বেলা সাড়ে ১১টায় শুরু হয় নৌযানটি থেকে কন্টেইনার ও স্টিল পণ্য খালাসের কাজ। সেখানে খালাস হওয়া কন্টেইনার ও স্টিল পণ্য নৌযান থেকে সরাসরি টার্মিনাল ট্রাক্টরে উঠানো হয়। এরপর নানা আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টার দিকে সেই পণ্য নিয়ে টার্মিনালবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

পিরোজপুরে নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় পিরোজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভাচ্যুয়ালী বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম সেবা), জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম.এ আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে আলামকাঠি গুলজার জামে মসজিদের জায়গা জবরদখলের পায়তারার অভিযোগ

পিরোজপুর সদর উপজেলার আলামকাঠী গ্রামে আলামকাঠি গুলজার জামে মসজিদের জমি জবরদখলের পায়তারার অভিযোগ উঠছে এলাকার একটি দুর্বৃত্ত চক্রের বিরুদ্ধে। এদিকে সমজিদের জমি জবরদখলের বিরুদ্ধে মসজিদ কমিটির সদস্যবৃন্দ প্রতিবাদ ও সোচ্চার হয়ে উঠলে উক্ত চক্রটি আদালতে মিথ্যা মামলা দায়ের করাসহ মসজিদ কমিটির সদস্যদের নানাভাবে হয়রানী করে চলছে। অভিযোগ রয়েছে, মসজিদের জায়গায় জনৈক নাছির সেখ নামে এক ব্যক্তি একটি মুদি দোকান দিয়ে মসজিদের উক্ত জায়গাটি জবরদখল করে রেখেছে। তিনি এখন মসজিদের টয়লেট ভেঙ্গে সেখানে দোকান সম্প্রসারণ করতে চাচ্ছেন। ফলে মসজিদের ইমামের থাকার জন্য কক্ষ নির্মান করতে পারছে না মসজিদ কমিটি। এছাড়া উক্তবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial