প্রধান সূচি

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পিরোজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে পিরোজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। বক্তব্য দেন, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, সাংবাদিক হাবিবুর রহমান, হাসিবুল ইসলাম হাসান, তামিম সরদার।
সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে ২৪ জুলাই র‌্যালী, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলায় মাইকিং এর মাধ্যমে প্রচারণা বাড়ানো, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শণ, প্রান্তিক চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা, মূল্যায়ন, প্রতিযোগিতা, পুরস্কার প্রদান ও সমাপনি অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করবে জেলা মৎস্য দপ্তর।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial