প্রধান সূচি

পিরোজপুরে দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় একটি মাদক মামলায় মাদক ব্যবাসীয় নজির শেখকে ৫ বছর ও রানা শেখকে ২ বছরের কারাদন্ড দিয়েছে আদালতের বিচারক।
বুধবার দুপুরে আসামীদের উপস্থিতিতে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস এম নুরুল ইসলাম এ আদেশ দেন।
আদেশে মাদক ব্যবসায়ী নজির শেখকে ৫ বছরের সশ্রম কারদন্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং মাদক ব্যবসায়ী রানা শেখকে ২ বছরের সশ্রম কারদন্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
দন্ডপ্রপ্ত নজির শেখ (৩৫) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মৃত আলী আহমেদ শেখের ছেলে এবং রানা শেখ (৩০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কালকেবাড়ি গ্রামের মো. আব্দুল করিম শেখের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩ এপ্রিল রাতে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চরানি পত্তাশি এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা অভিযান চালায়। অভিযানে আসামী নজির শেখ ও রানা শেখকে ১০৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি মামলা হয়। সেই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক আসামীদের উপস্থিতিতে এ আদেশ প্রদান করেন।
মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবি ছিলেন এপিপি জহুরুল ইসলাম এবং আসামী পক্ষে আইনজীবি ছিলেন আহসানুল কবির বাদল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial