ভান্ডারিয়ায় বাইসাইকেল, হেলমেট ও শিক্ষা উপকরণ বিতরণ
পিরোজপুরের ভান্ডারিয়ায় বাইসাইকেল, হেলমেট, বিদ্যালয়ে বেঞ্চ, ফ্যান ও ছাত্র ছাত্রীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এডিপি ও জাইকার অর্থায়নে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এদিন ২৮ জন গ্রাম পুলিশ সদস্য ও বিভিন্ন প্রতিষ্ঠানের ৮০ জন ছাত্রীকে বাইসাইকেল, বিভিন্ন বিদ্যালয়ে ২৬০টি বেঞ্চ ও ৬০টি বৈদ্যুতিক পাখা, ভাড়ার মোটর সাইকেল চালকদের মাঝে ৩০০ হেলমেট এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ২০০ ফুটবল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা রাণী ধরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়াম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা প্রকৌশলী বদরুল আলম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার প্রমুখ।

বাইসাইকেল পেয়ে ধাওয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ নুরুল ইসলাম বলেন, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে।
