ক্যান্সার, কিডনি রোগীসহ বিভিন্ন রোগীদের আর্থিক সহায়তার চেক এবং দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ
পিরোজপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ার রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান এর সভাপতিত্বে জেলা প্রশাসন ও সমাজসেবা অদিপ্তরের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার। অনুষ্ঠানে ২২জন রোগীকে ১১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
পরে একই স্থানে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১০জন দুস্থ মহিলার মাঝে পা-চালিত সেলাই মেশিন এবং ৪৯টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে সাড়ে চৌদ্দ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
