Thursday, July 14th, 2022
ক্যান্সার, কিডনি রোগীসহ বিভিন্ন রোগীদের আর্থিক সহায়তার চেক এবং দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ
পিরোজপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ার রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান এর সভাপতিত্বে জেলা প্রশাসন ও সমাজসেবা অদিপ্তরের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার। অনুষ্ঠানে ২২জনবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় হত্যা মামলার আসামী গ্রেপ্তার
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চাঞ্চল্যকর আলতাফ হত্যা মামলার প্রধান আসামী মোশারেফ চৌকিদার (৪০)কে গ্রেপ্তার করেছে ভান্ডারিয়া থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোশারেফ ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের আব্দুল লতিফ চৌকিদারের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং বিশেষ কৌশল অবলম্বন করে বরিশাল কোতয়ালি থানা পুলিশের সহায়তায় বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার সকালে আলতাফ হত্যা মামলার প্রধান আসামী মোশারেফ চৌকিদারকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৮ জুলাই এ মামলার অপর আসামী ভাড়াটিয়া খুনি সোহেলবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় জাতীয় শ্রমিক লীগের বর্ধিত সভা ॥ ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় শ্রমিক লীগের বর্ধিত সভা দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহম্মেদ। বৃহস্পতিবার সকালে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন কমিটি আয়োজিত বর্ধিত সভায় ইউনুস আলী মৃধার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সহ-সভাপতি মো. বাবু শরীফ, আরিফুল ইসলাম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক রামীম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া নবী, আলভী আলামীন, ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. সিপন হাওলাদার, শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান রাকিব, শাহিন খান,বিস্তারিত পড়ুন
