প্রধান সূচি

কোরবানীর ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষজন

কোরবানীর ছুটি শেষে কর্মস্থলে ফিরে যেতে শুরু করেছে ঈদে বাড়ি ফেরা কর্মজীবী লোকজন। মঙ্গলবার পিরোজপুর কেন্দ্রীয় বাসষ্ট্যান্ড সংলগ্ন ঢাকাগামী পরিবহন কাউন্টারগুলো এবং হুলারহাট লঞ্চ টার্মিনালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের কর্মস্থলে ফিরে যাওয়ার মানুষজনের ভীড় দেখা গেছে।
পদ্মা সেতু খুলে দেওয়ার পরে এবার ঈদে বাড়ি ফেরা এবং ঈদ শেষে কর্মস্থলে যাওয়া লোকজনের বেশী ভিড় রয়েছে বাস টাউন্টারগুলোতে। তবে বাস কাউন্টারের লোকজন বলছেন ঢাকাগামী মানুষজনের চাপ তুলনামূলক এখনও কম। আগামী শুক্রবার ও বৃহস্পতিবার কর্মস্থলে ফেরা লোকজনের চাপ বাড়বে।
ঢাকাগামী দোলা পরিবহনের কাউন্টার ম্যানেজার মো. পলাশ জানান, প্রতিদিন ভোর ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে যাচ্ছে। যাত্রীর চাপ মোটামুটি রয়েছে। তবে আগামী শুক্রবার ও শনিবার যাত্রীর চাপ বেশী হবে। বর্তমানে সরকারী চাকুরীজীবীরা তাদের কর্মস্থলে যাচ্ছেন। গারমেন্টসসহ অন্যান্য বেসরকারী প্রতিষ্ঠানের চাকুরীজীবীরা তুলনামূলক কম যাচ্ছেন। তারা আরও দু’এক দিন ছুটি কাটিয়ে তাদের কর্মস্থলে যাবেন।
পলাশ আরও জানান, বর্তমানে যাত্রীর চাপ অনুযায়ী গাড়ির ট্রিপ সংখ্যাও বাড়ানো হয়েছে। তবে দু’এক দিন পরে গাড়ির ট্রিপের সংখ্যা বৃদ্ধি করা হবে।
এদিকে, হুলারহাট লঞ্চ ঘাট থেকে মঙ্গলবার বিকেলে মর্নিংসান-৯, যুবরাজ-৭ এবং ঈগল-৮ নামের তিনটি দ্বোতলা লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া বেকুটিয়া থেকে ছেড়ে গেছে রেডসান নামের আরও একটি লঞ্চ।
সরেজমিনে হুলারহাট লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, ঈদ শেষে কর্মস্থলে ফেরা লোকজনের ভিড় ছিল তুলনামূলক কম। এবার লঞ্চযাত্রীরা বেশ সাচ্ছন্দেই লঞ্চে ঢাকা যেতে পারছে।
হুলারহাট লঞ্চঘাট সুপারভাইজার মো. মজনু তালুকদার জানান, পদ্মা সেতু চালুর পর থেকে লঞ্চের যাত্রীর সংখ্য কমে গেছে। সেতু চালুর পর থেকে ঈদের আগ পর্যন্ত হুলারহাট, ভান্ডারিয়া, মঠবাড়িয়া থেকে মাত্র দু’একটি লঞ্চ ঢাকা আসা যাওয়া করতো। ঈদকে সামনে রেখে বর্তমানে রোটেশনের মাধ্যমে ৪টি লঞ্চ এ রুটে চলাচল করছে। এর মধ্যে তিনটি লঞ্চ হুরারহাট ঘাট তেকে যাত্রী নেয় এবং বেকুটিয়া ফেরীঘাট এলাকা থেকে একটি লঞ্চ যাত্রী নেয়। তবে এবার ঈদেও যাত্রী তুলনামূলক কম। লঞ্চঘাটে যাত্রীদের তেমন ভিড় নেই।
মর্নিং সান-৯ লঞ্চের হুরারহাট ঘাটের দায়িত্বরত প্রতিনিধি মো. জুয়েল জানান, কোরবানীর পরে ঢাকামুখী মানুষজনের চাপ এখন হালকা-পাতলা। তবে বুধবার থেকে শনি-রবিবার পর্যন্ত লঞ্চের যাত্রীর চাপ বৃদ্ধি পাবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial