সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি পশু কোরবানি হয়েছে : প্রাণিসম্পদ মন্ত্রণালয়
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে এ বছর ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদিপশু কোরবানি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
তাদের তথ্যমতে, কোরবানির ঈদ ঘিরে দেশে এবার প্রস্তুত করা হয়েছিল এক কোটি ২১ লাখ পশু। অবিক্রিত থেকে গেছে ২১ লাখ ৫০ হাজার ২৩৭টি পশু। আর কোরবানি দেওয়া পশুর সংখ্যা ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি পশু।
গত বছরের তুলনায় এ বছর ৮ লাখ ৫৭ হাজার ৫২১ টি গবাদিপশু বেশি কোরবানি হয়েছে। গত বছর সারাদেশে মোট ৯০ লাখ ৯৩ হাজার ২৪২ টি গবাদিপশু কোরবানি হয়েছিল।
এ বছর ঢাকা বিভাগে ১১ লাখ ৬৭ হাজার ৮১০ টি গরু-মহিষ, ১৩ লাখ ২৩ হাজার ৭১১টি ছাগল-ভেড়া ও অন্যান্য ২৪৭ টিসহ মোট ২৪ লাখ ৯১ হাজার ৭৬৮ টি গবাদিপশু, চট্টগ্রাম বিভাগে ১৩ লাখ ১৩ হাজার ৬৭৮ টি গরু-মহিষ, ৮ লাখ ১৪ হাজার ৬৮৫ টি ছাগল-ভেড়া ও অন্যান্য ৯৬ টিসহ মোট ২১ লাখ ২৮ হাজার ৪৫৯ টি গবাদিপশু, রাজশাহী বিভাগে ৭ লাখ ৯ হাজার ২৪৩টি গরু-মহিষ ও ১ লাখ ২৮ হাজার ৮৮৫ টি ছাগল-ভেড়াসহ মোট ১৯ লাখ ৯৮ হাজার ১২৮ টি গবাদিপশু, খুলনা বিভাগে ২ লাখ ৫৮ হাজার ২৬৪ টি গরু-মহিষ, ৬ লাখ ৬৭ হাজার ৯৩০ টি ছাগল-ভেড়া ও অন্যান্য ১৫ টিসহ মোট ৯ লাখ ২৬ হাজার ২০৯ টি গবাদিপশু, বরিশাল বিভাগে ২ লাখ ৬৭ হাজার ৬১৪ টি গরু-মহিষ ও ২ লাখ ৩১ হাজার ৩২৩ টি ছাগল-ভেড়াসহ মোট ৪ লাখ ৯৮ হাজার ৯৩৭ টি গবাদিপশু, সিলেট বিভাগে ২ লাখ ১ হাজার ১৮৬ টি গরু-মহিষ ও ১ লাখ ৯১ হাজার ৩৯৭ টি ছাগল-ভেড়াসহ মোট ৩ লাখ ৯২ হাজার ৫৮৩ টি গবাদিপশু, রংপুর বিভাগে ৫ লাখ ৩১ হাজার ৯৩ টি গরু-মহিষ ও ৬ লাখ ৭ হাজার ৮০৩ টি ছাগল-ভেড়াসহ মোট ১১ লাখ ৩৮ হাজার ৮৯৬ টি গবাদিপশু এবং ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৮০ হাজার ৫৪৮ টি গরু-মহিষ, ১ লাখ ৯৫ হাজার ১৮৬ টি ছাগল-ভেড়া, ও অন্যান্য ৪৯ টিসহ মোট ৩ লাখ ৭৫ হাজার ৭৮৩ টি গবাদিপশু কোরবানি হয়েছে।
