স্বরূপকাঠিতে মাদক বিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
পিরোজপুরের স্বরূপকাঠিতে মাদক বিরোধী আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করে।
মাদকের অপব্যাবহার ও অবৈধ পাচাররোধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে অয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা তাপষ কুমার ঘোষ, শিক্ষা অফিসার মো. ইউসুফ আলী, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, এস আই পনির খান, একাডেমিক সুপারভাইজার মো. মহসীন, সহকারী প্রোগ্রামার আইসিটি মিরাজ মাহমুদ প্রমুখ। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Please follow and like us:
« স্বপ্নের পদ্মা সেতু পেরিয়ে পিরোজপুরে এলো যাত্রীবাহী পরিবহন (পূর্ববর্তি সংবাদ)
