Sunday, June 26th, 2022
সয়াবিন তেলের দাম কমলো
সয়াবিন তেলের দাম কমেছে লিটারে ৬ টাকা। গতকাল রবিবার ভোজ্যতেলের নতুন দর নির্ধারণ করে গণমাধ্যমকে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশন। নতুন দর অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হবে ১৮০ টাকা। বোতলজাত প্রতিলিটার সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা। বোতলজাত ৫ লিটার সয়াবিন তেল বিক্রি হবে ৯৮০ টাকা। বাংলাদেশ ভেজিটেবর অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নতুন দর সোমবার (২৭ জুন) থেকে কার্যকর হবে।
প্রাণিসম্পদ খাতে পরিবেশবান্ধব প্রযুক্তি আন্তরিকভাবে গ্রহণ করবে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রাণিসম্পদ খাতে পরিবেশবান্ধব প্রযুক্তি ও অন্যান্য প্রক্রিয়া সরকার আন্তরিকভাবে গ্রহণ করবে। এক্ষেত্রে দীর্ঘমেয়াদে প্রযুক্তির সাথে সাধারণ জনগণকে অভ্যস্ত করতে ও সচেতনতা সৃষ্টিতে বিশ্বব্যাংক ও অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশের জনসাধারণ প্রাণিসম্পদ খাতে যেকোন প্রযুক্তিগত উন্নয়নকে সাদরে গ্রহণ করবে এবং সে প্রযুক্তি তারা ব্যবহার করবে। রবিবার রাজধানীর একটি হোটেলে প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্লিন অ্যান্ড এনার্জি ইফিসিয়েন্ট কুলিং ফর লাইভস্টক সাপ্লাই চেইন ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশবিস্তারিত পড়ুন
আঙ্গুর পেয়ারা চাষে সফল নার্সারী মালিক সুকনাথ
অস্টেলিয়ান আঙ্গুর পেয়ারা চাষে সফল হয়েছে পাইকগাছার নার্সারী মালিক সুকনাথ পাল। তার নার্সারীতে লাগানো পেয়ারা গাছে প্রচুর ফল ধরেছে। গ্রাপটিং ও গুটি কলম করে চারা বিক্রি হচ্ছে। আঙ্গুর পেয়ারা হচ্ছে অস্টেলিয়ান একটি ভালো জাত। এই পেয়ারা থোকায় থোকায় ধরে বলে একে আঙ্গুর পেয়ারা বলা হয়। ফল ছোট ছোট হয়। দেখতে সুন্দর আর খেতে হালকা টক মিস্টি। এই পেয়ারার একটি ভালো ফ্লেবার রয়েছে। সারা বছর ফল ধরে, বাগানে বারোমাসি চাষ করা যায়। গাছের পাতা পুরু ও চওড়া হয়। এই পেয়ারার রোগ বালাই কম হয়। চাষ করতে অনেক সহজ। ছাদ বাগানে লাগানোরবিস্তারিত পড়ুন
পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে পিরোজপুরে প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে পিরোজপুরে এএফপি ষ্মার্ট অ্যাডভোকেসি এপ্রোচ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক দিলীপ কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. শাহ আলম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইকবাল কবীর, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম চৌধুরী, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক (সি.সি.) ডা, হংসপতি সিকদার। পরিবার পরিকল্পনা কার্যক্রম বিষয়ক পিরোজপুর জেলা অ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিষয়বস্তু’র ধারণাপত্র উপস্থাপন করেন, জেলা অ্যাডভোকেসি ওয়ার্কিং কমিটির সদস্যবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে মাদক বিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
পিরোজপুরের স্বরূপকাঠিতে মাদক বিরোধী আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ওই সভার আয়োজন করে। মাদকের অপব্যাবহার ও অবৈধ পাচাররোধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে অয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা তাপষ কুমার ঘোষ, শিক্ষা অফিসার মো. ইউসুফ আলী, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, এস আই পনির খান, একাডেমিক সুপারভাইজার মো. মহসীন, সহকারী প্রোগ্রামার আইসিটি মিরাজ মাহমুদ প্রমুখ। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদেরবিস্তারিত পড়ুন
স্বপ্নের পদ্মা সেতু পেরিয়ে পিরোজপুরে এলো যাত্রীবাহী পরিবহন
দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে বাঙ্গালির স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা বাঁধা বিপত্তি, দেশী বিদেশী ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে প্রমত্তা পদ্মার বুকে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়ানো সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক উন্নয়ন শুরু হয়েছে। ফেরী ও লঞ্চে পদ্মা নদী পাড়ির অপেক্ষায় বসে থেকে লাখ লাখ মানুষের সীমাহীন দূর্ভোগ পোহাতে হয়েছে। অজস্র কর্মঘন্টা হারিয়ে গেছে জীবন তাদের থেকে, কত প্রাণ এই নদী কেড়ে নিয়েছে, কত লঞ্চ, কত ট্রলার, কত স্পীডবোট, কত নৌকা ডুবেছে, কত কোটি টাকার কাঁচামাল ফেরী পারাপারের অপেক্ষায় থেকে পঁচে গিয়ে কতবিস্তারিত পড়ুন
