প্রধান সূচি

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন

মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে ৬ লঞ্চে ১৫ হাজার লোক যাবে পদ্মা পাড়ে

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে আগামী ২৫ জুন। আর এ পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থাসহ দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ঘটবে।
২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ স্বপ্নের পদ্মা সেতু উদ্বাধন করবেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে পিরোজপুর থেকে ৬টি বড় দ্বোতলা লঞ্চযোগে ১৫ হাজার মানুষ যাবে পদ্মা পাড়ে।
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে দলীয় নেতা-কর্মী, জনপ্রতিনিধি, পেশাজীবীসহ বিভিন্ন স্তরের ১৫ হাজার মানুষ সমাবেশে যোগ দেবেন।
কীর্তনখোলা-১০, যুবরাজ-৭, সুরভী-৯, পারাবত-৮, মর্নিংসান-৯ ও ঈগল-৮ লঞ্চযোগে সমাবেশে অংশ নেবেন তারা।
জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার লোকজন চরখালী লঞ্চ ঘাট থেকে কীর্তনখোলা-১০ ও যুবরাজ-৭ লঞ্চে উঠবেন। মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ষ্টিমার ঘাট থেকে সুরভী-৯ লঞ্চে, ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী লঞ্চ ঘাট থেকে পারাবত-৮ লঞ্চে এবং কাউখালী উপজেলার লোহজন কাউখালী লঞ্চঘাট থেকে মর্নিংসান-৯ লঞ্চে উঠবেন
এছাড়া হুলারহাট বন্দর লঞ্চ ঘাট থেকে ছেড়ে যাবে ঈগল-৮ লঞ্চ। এ লঞ্চে পিরোজপুর সদর উপজেলা, নাজিরপুর ও নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার লোহজন উঠবেন। লঞ্চগুলো ২৪ জুন বিকেল ৪টায় সংশ্লিষ্ট ঘাট তেকে ছেড়ে গিয়ে সকল লঞ্চ কাউখালী আমরাজুরী ফেরিঘাটে একত্রিত হবে। সেখানে মহিউদ্দিন মহারাজের নেতৃত্বে আতশবাজি ফুটানোসহ বিভিন্ন ধরণের আনন্দ-উৎসব সম্পন্ন করে একযোগে লঞ্চগুলো কাঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে রওয়ানা করবে। লঞ্চগুলো ২৪ জুন রাতে কাঠালবাড়ী ফেরিঘাটে পৌঁছে সেখানে অবস্থান করবে এবং ২৫ জুন সকাল ৮টায় নেতাকর্মীদের নিয়ে সমাবেশস্থলে যোগদান করবে।
উল্লেখ্য, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ছয়টি বিশাল আকৃতির লঞ্চ ভাড়া এবং প্রায় ১৫ হাজার নেতাকর্মীর চারবেলা খাবারসহ যাবতীয় ব্যয়ভার ব্যক্তিগতভাবে বহন করবেন মো. মহিউদ্দিন মহারাজ।
এ বিষয়ে পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ বলেন, অনেক বাঁধা, বিপত্তি ও নান ষড়যন্ত্রকে মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করেছেন। এটি দেশবাসীর জন্য গৌরবের বিষয়ও। আর এ পদ্মা সেতুর ফলে পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক, সামাজিক, শিল্প-কলকারখানার ও ব্যবসা বানিজ্যের প্রসারসহ সর্বক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন হবে। তাই ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশ ও অনুষ্ঠানমালায় দলীয় নেতা-কর্মীসহ পিরোজপুর জেলার বিভিন্ন শ্রেণীপেশার ১৫ হাজার মানুষ অংশগ্রহণ করবে। পিরোজপুর থেকে ৬টি লঞ্চযোগে আমরা একত্রিত হয়ে পদ্মা পাড়ে যাবো।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial