পিরোজপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত
পিরোজপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি অংশ গ্রহন করেন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এর যুগ্ম সচিব জাহাঙ্গীর হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান (বিশ্ব স্বাস্থ্য)।
বক্তব্য রাখেন, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, ফায়ার সার্ভিস এর পরিচালক এ কে এম শামসুদ্দোহা, জেলা ক্রীড়া কর্মকর্তা আজিম হোসেন, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মহিবুল্লাহ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
