প্রধান সূচি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের বাতিঘর : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের বাতিঘর। শেখ হাসিনা হচ্ছেন একজন মানুষ রূপে একজন মহামানবী। তিনি আছেন বিধায় আজকে বাংলাদেশে কোথাও নোঙ্গরখানা খুলতে হয় না, তিনি আছেন বিধায় একটা লোক না খেয়ে মারা যায় না। শেখ হাসিনার আমলে একজন মানুষও গৃহহীন মানুষ থাকবে না। তাদের জমিসহ পাকা দালান ঘর করে দিচ্ছেন শেখ হাসিনা।
আজ সোমবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার কলাখালীতে এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উপকরণ সহায়তা দিচ্ছে। শেখ হাসিনা ছাড়া অতীতে কেউ এরকম সহায়তা দেয় নি। তিনি সবাইকে স্বাবলম্বী করতে চান। তিনি চান একজন মানুষেরও যেন কষ্ট না থাকে, দারিদ্র্য না থাকে। তিনি পদ্মা সেতু, বেকুটিয়া সেতু মেট্রোরেল নির্মানসহ দেশের রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, আধুনিক মডেল মসজিদ নির্মাণসহ অবকাঠামো উন্নয়ন করার পাশাপাশি দেশের মানুষের আর্থ সামজিক উন্নয়নে কাজ করে চলছেন। আজ দেশের রাস্তাঘাটে ভিক্ষুকের চাপ নেই। তিনি ভিক্ষুকদেরও পূর্নবাসনে প্রকল্প নিয়েছেন। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে নিয়েছেন নানামূখী প্রকল্প।
স্থানীয় পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুখুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনায়েত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক এডভোকেট চন্ডিচরণ পাল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ, কলাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. দিদারুজ্জামান শিমুল, কলাখালী ইউনিয়ন চেয়ারম্যান মো. হেদায়েতুল ইসলাম মিষ্টার, টোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
মন্ত্রী এর আগে কলাখালী ইউনিয়নের দাউদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ রাজারকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বানেশ্বরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, কলাখালী ইউপি থেকে রানীপুর ঘাট ভায়া ঘোপেরহাট এবং টোনা হাইস্কুল রাস্তার খালের উপর আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং হুলারহাট-নগরবাড়ি-লেবুবাড়ি সড়কের উদ্বোধঘন করেন।
এছাড়া মন্ত্রী সোমবার সকালে নাজিরপুর উপজেলায় উপকুলীয় চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে উপকরণ বিতরণ করেন।
নাজিরপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় প্রানিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. আব্দুস সবুর, নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার।
অনুষ্ঠানে ৪ হাজার ৫৫৪ জন উপকারভোগীর মাঝে হাস, মুরগী, ভেড়া ও কবুতর বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial