Monday, May 23rd, 2022
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের বাতিঘর : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের বাতিঘর। শেখ হাসিনা হচ্ছেন একজন মানুষ রূপে একজন মহামানবী। তিনি আছেন বিধায় আজকে বাংলাদেশে কোথাও নোঙ্গরখানা খুলতে হয় না, তিনি আছেন বিধায় একটা লোক না খেয়ে মারা যায় না। শেখ হাসিনার আমলে একজন মানুষও গৃহহীন মানুষ থাকবে না। তাদের জমিসহ পাকা দালান ঘর করে দিচ্ছেন শেখ হাসিনা। আজ সোমবার বিকেলে পিরোজপুর সদর উপজেলার কলাখালীতে এক উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য উন্নয়নবিস্তারিত পড়ুন
১৮ জুন সম্মেলন
স্বরূপকাঠি উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
দীর্ঘ ২৫ বছর পর সম্মেলনকে কেন্দ্র করে স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। তিনি এসময় সকল প্রকার দলীয় কোন্দল ও হানাহানি ভুলে আগামী ১৮ জুন স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন
