প্রধান সূচি

ভান্ডারিয়ায় তিন ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুরের ভান্ডারিয়া বাজারে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় ভান্ডারিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এ সময় ‘হক ব্রাদার্স’ নামের একটি দোকানে খোলা সয়াবিন তেলের নির্ধারিত মূল্য ১৫৫ টাকার পরিবর্তে ১৯০ টাকায় বিক্রি করায় দোকান মালিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। সরকার নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ১৬৮ টাকা লিটার বিক্রির পরিবর্তে চৌধুরী এন্টারপ্রাইজ ১৮০ টাকা বিক্রি করায় ২ হাজার এবং দুর্জয় এন্টারপ্রাইজ ২ লিটারের  বোতলজাত সয়াবিন তেলের নির্ধারিত মূল্য ৩১৮ টাকার পরিবর্তে ৩৫০ টাকায় বিক্রি করায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে ভান্ডারিয়া থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial